আপনার প্রয়োজনে সহায়তা পান

ক্রিয়েটর হিসেবে আপনার পুরো জার্নিতে সাহায্য করার জন্য আমরা সেরা রিসোর্স ও প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন এক জায়গায় করেছি।

আপনার Search প্রোফাইল কীভাবে সেট-আপ করবেন

Video preview image

Link to Youtube Video (visible only when JS is disabled)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

Google for Creators কী?

Google for Creators হল একটি আউটরিচ ও এডুকেশন প্রোগ্রাম যা সব ক্রিয়েটরকে তাদের অনলাইন উপস্থিতি এক লেভেল উপরে নিয়ে যেতে সাহায্য করে। আমাদের প্রোগ্রামে গাইড, টিউটোরিয়াল ও রিসোর্স অন্তর্ভুক্ত আছে যা আপনার কন্টেন্ট তৈরির স্ট্র্যাটেজিকে আরও উন্নত করা, কমিউনিটি তৈরি করার জন্য ইভেন্ট এবং Google-এর ক্রিয়েটর টুল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করার উপর ফোকাস করে।

আপনি কেন Google for Creators শুরু করেছেন?

Google-এ আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বাস করি যে ওয়েব সব ধরনের ক্রিয়েটরদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হতে পারে। Google ও ক্রিয়েটর কমিউনিটির সেরা সুযোগ-সুবিধাগুলি একসাথে নিয়ে আসার মাধ্যমে, আমাদের লক্ষ্য হল আপনাকে এমন একটি প্ল্যাটফর্ম উপহার দেওয়া যেখানে Google-এর সাথে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছুই আপনি এক জায়গায় পাবেন।

আমি কীভাবে যোগাযোগ করতে পারি?

আপনার কোনও প্রশ্ন বা মতামত থাকলে Instagram, YouTube বা creators@google.com-এ আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা আপনার সাথে ফলো-আপ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত!

আমি কীভাবে আমার Search প্রোফাইল দাবি এবং যাচাই করব?

আপনি এখানে ক্লিক করে নিজের প্রোফাইল দাবি করতে পারেন। সেট-আপ করার সময়, আপনার পরিচয় যাচাই করার জন্য আপনাকে লগ-ইন করতে এবং আপনার সমর্থিত প্ল্যাটফর্ম লিঙ্ক করতে বলা হবে।

কারা Search প্রোফাইল তৈরি করার জন্য উপযুক্ত?

Search প্রোফাইল এমন স্বতন্ত্র ক্রিয়েটর, পাবলিশার ও সংস্থার জন্য ডিজাইন করা হয়েছে যারা সক্রিয়ভাবে কন্টেন্ট তৈরি করছেন এবং যাদের অনলাইন উপস্থিতি রয়েছে। প্রোফাইলের জন্য উপযুক্ত হতে গেলে, আপনাকে Instagram, TikTok, YouTube বা X-এর মতো একটি সমর্থিত প্ল্যাটফর্মে কমপক্ষে ১০,০০০ ফলোয়ার সহ একটি পাবলিক প্রোফাইল থাকতে হবে।

সার্চ প্রোফাইলগুলো বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারতে উপলব্ধ রয়েছে এবং বছরের পরবর্তী সময়ে অন্যান্য দেশেও তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আমি কীভাবে আমার Search প্রোফাইল অ্যাক্সেস করতে পারব?

আপনার প্রোফাইল দাবি করার পরে, আপনি ওয়েবে আপনার প্রোফাইল অ্যাক্সেস করতে “profile.google.com/account” লিঙ্কে যেতে পারেন অথবা Google অ্যাপে আপনার অবতারে ট্যাপ করে “আপনার Search প্রোফাইল” বিকল্পে নেভিগেট করতে পারেন।

আমার Search প্রোফাইল কোথায় দেখা যায়?

Google Search-এ আপনার নাম বা হ্যান্ডেল সার্চ করে অথবা Google ডিসকভারে আপনার কন্টেন্ট দেখে লোকজন আপনার প্রোফাইল দেখতে পাবেন। নিজের নাম সার্চ করার পরে আপনি যদি কোনও নলেজ প্যানেল দেখতে না পান, তাহলে বুঝবেন একই নামের অন্য কোনও ব্যক্তি বা সংস্থা আছে।

এটি কি আমার আগে থেকে থাকা নলেজ প্যানেলকে সরিয়ে দেবে?

না, এটি আপনার আগে থেকে থাকা নলেজ প্যানেল আরও উন্নত করে। ব্যক্তি ও পাবলিশারের ক্ষেত্রে, আপনার প্রোফাইল দাবি করলে তা সরাসরি আপনার নলেজ প্যানেলকে প্রভাবিত করে, প্রোফাইল ফটো, যোগ করা লিঙ্ক ও পিন করা পোস্টের মতো মূল এলিমেন্ট আপনার প্রোফাইল থেকে আপনার নলেজ প্যানেলে যোগ করে।

ব্যবসা ও ব্র্যান্ডের ক্ষেত্রে, আপনার নলেজ প্যানেল অপরিবর্তিত থাকবে এবং আপনার Google Business Profile বা ব্র্যান্ড প্রোফাইলের সাথে কানেক্ট করা থাকবে।

আমি কীভাবে Search প্রোফাইল সম্পর্কে আরও জানতে পারি?

লেটেস্ট তথ্য সম্পর্কে আপ-টু-ডেট থাকতে এবং আমাদের Discord কমিউনিটিতে যোগ দিতে, আপনি Google for Creators-এর Instagram ও YouTube চ্যানেল ফলো করতে পারেন।

এখনও কোনও প্রশ্ন আছে?